সিলেট সংবাদ

  ১৬ জানুয়ারী ২০১২                                       
                       মাহমুদুল হাসান গোল্ডেন A+ পেয়েছে


২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকেএ G.P.A-৫ পেয়েছে। তার বাবা সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট এ.কে.এম সাঈদ সোহেল এবং মা নাজমা সাঈদ একজন গৃহিনী। সে সিলেট জেলার শিবগঞ্জ ৫৮/বি হাতিমবাগ আ/এ বাসিন্দা। তার দাদা মরহুম মোঃ ফয়েজ উদ্দিন(প্রাক্তন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সদর,সিলেট। তার নানা কানাইঘাট বাজার ব্যবসায়ী হাজী মোতাহির আলী। সে তার বাবা,মা,গৃহ শিক্ষক এবং স্কুলের শিক মন্ডলীর কাছে কৃতজ্ঞ। সে সকলের দোয়া প্রার্থী।




16 octbur
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি
অনুষদ খোলার প্রতিবাদে সিকৃবি ছাত্রদের তামাবিল সড়ক অবরোধ
আব্দুল্লাহ আল নোমান:
বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে সম্বনিত ডিভিএম ডিগ্রীর বিপরীতে "এনিমেল হাজব্রেন্ডী" না খোলার দাবীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিাথর্ীরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। রোববার সকাল সোয়া ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দু'শতাধিক শিার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল সহকারে এসে সিলেট-তামাবিল সড়কের টিলাগড় পয়েন্টে রাস্তা অবরোধ করে বিােভ শুরু করে। এসময় তারা রাস্থায় বসে ব্যারিকেট সৃষ্ঠি করে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের "এনিমেল হাজব্রেন্ডী" ডিগ্রী বন্ধ ও ভাইস চ্যান্সেলর ড. সৈয়দ সাখাওয়াত হোসনের পদত্যাগ দাবী করে শ্লোগান দিতে থাকে। অবরোধের ফলে রাস্তার দু'ধারে বহু যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে । পরে পুলিশ এলে বেলা সোয়া বারোটার দিকে তারা অবরোধ তুলে নেয়। এর আগে তারা রাস্থায় টায়ার পুড়িয়ে আগুন ধরিয়ে দেয়। তবে কোন ধরনের বিশৃংখলা ঘটনা গঠেনি। আন্দোলনরত শিার্থীরা কানাইঘাটেক নিউজকেজানান, সমপ্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদ খোলার প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবীতে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারী অনুষদে কাস ও পরীা বর্জনের সাথে সাথে ক্যাম্পাসে বিােভ মিছিল ও সমাবেশ অব্যাহত রাখে। আজ সকালে একাডেমীক ভবনে তালা লাগানোর পাশাপাশি দাবী আদায়ের জন্য রাজপথে নামতে বাধ্য হয়। তারা তাদের দাবী না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে জানায়।






   শুক্রবার ১৭ জুন        
             জকিগঞ্জে নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ৩০

শ্রীকান্ত পাল,জকিগঞ্জ
জকিগঞ্জের বিভিন্ন স্থানে নির্বাচন পরবতর্ী সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। জকিগঞ্জের বারহাল ইউনিয়নের পরাজিত দুই প্রাথর্ীর সমর্থক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, সড়ক অবরোধ, গাড়ী ও দোকানপাট ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ফতেহপুর গ্রামের পরাজিত প্রাথর্ী এস.এম আলম চৌধুরী শিমুর সমর্থকরা মাইজগ্রামের জনি আহমদ ও নিদনপুরের শামীম আহমদকে মারধরের খবর পেয়ে শাহগলী বাজারে মাইকিং করে অপর খিলোগ্রামের পরাজিত প্রাথী জাকির আহমদ চৌধুরীর লোকজন। এতে শতশত উত্তেজিত জনতা শিমু চৌধুরীকে ধরে আনার চেষ্টা করলে সমসখানী গ্রামে অবস্থান করেন। বিােব্ধ জনতা মিছিল করে শাহগলী বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশ লাটিচার্জ করলে পুলিশকে ল করে ইটপাটকেল ছুড়ে জনতা। সংঘর্ষে জনি আহমদ, শামীম আহমদ, শাহীন মিয়া, রুমেল আহমদ, সেলিম আহমদ, সাবেল আহমদ, তুহিন, নাজিম উদ্দিনসহ অনন্ত ২০জন আহত হয়েছেন। পরে জকিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও স্টাইকিং ফোর্স গিয়ে লাটিচার্জ করে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সন্ধ্যা ৭টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ ও মিছিল অব্যাহত ছিল। এতে উভয় পাশ্বর্ে শতশত গাড়ী আটকা পড়ে। যাত্রীরা আতংকিত হন এবং সীমাহীন দুর্ভোগ পোহান। নির্বাচনে পরাজয় মেনে নেয়া সত্যিই কষ্টের! পরাজিত প্রাথর্ী বা প্রাথর্ীর সমর্থকের প্রতি সামান্য তীর্যক কথাই ছড়িয়ে দিচ্ছে উত্তেজনা। এভাবেই খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের পরাজিত প্রাথর্ী গফুর আলী সম্পর্কে মন্তব্য করাকে কেন্দ্র করে বিকালে শতশত সমর্থক প্রতিশোধ নেয়ার চেষ্টা করে। এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাজলসার ইউনিয়নে ভোট দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে পরাজিত দুই প্রাথর্ী মোস্তাক আহমদ ও আবুল হোসেনের সমর্থকদের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ডেমার গ্রামের আজমল হোসেনের স্ত্রী আমিনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসআই মহি উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামের শিক মহিউদ্দিন হায়দার জানান, নসির উদ্দিনকে ভোট দেওয়ায় টিপুর সমর্থকরা কয়েকটি বাড়ীতে হুমকি ধামকি ও ইটপাটকেল নিপে করেছে। এতে হাসিতলা গ্রামের শফিক আলীর ছেলে মনসুর আহমদ (২০) আহত হলে তাকে জকিগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে প্রাথর্ী মহসিন মতর্ুজা টিপু এ ঘটনা অস্বীকার করেছেন।


                                    সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি
 টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বিয়ানীবাজার ও বালাগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অপর পাঁচ উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জের অবস্থা অপরিবর্তিত রয়েছে। সোমবার সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।জকিগঞ্জ-শেওলা-সিলেট সড়কের সওদাখাল সেতু এলাকায় বাইপাস সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে জকিগঞ্জের ও বিয়ানীবাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যা কবলিত সাত উপজেলার দুই লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে।সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হেলাল উদ্দিন জানান, দুপুরে সুরমার পানি সিলেট পয়েন্টে ৭ সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে ১ দশমিক ১৮ মিটার , কুশিয়ারার পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্ট ৮৫ সেন্টিমিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে ৭৭ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সিলেটে ১৪ দশমিক ৬ মিলিমিটার, কানাইঘাটে ৪৫ মিলিমিটার ও বিয়ানীবাজারে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে ওই কর্মকর্তা জানান।
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালাগঞ্জ ও বিয়ানীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে। বাকি উপজেলাগুলোতে পরিস্থিতি অপিরিবর্তিত রয়েছে।তিনি জানান, বিয়ানীবাজারে ১৭-১৮টি ও গোলাপগঞ্জে ৫-৬টি ও বালাগঞ্জে ৫-৬টি অশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।বন্যা কবলিত এলাকাসমূহে ৬১ মেট্রিকটন চাল ও নগদ ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সরকারে কাছে আরো পাঁচশ' মেট্রিকটন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্ধ চাওয়া হয়েছে বলে তিনি জানান।

 
সম্পাদক মন্ডলীর সভাপতি: মো:মহিউদ্দিন,সম্পাদক : মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক : নিজাম উদ্দিন। সম্পাদকীয় যোগাযোগ : শাপলা পয়েন্ট,কানাইঘাট পশ্চিম বাজার,কানাইঘাট,সিলেট।+৮৮ ০১৭২৭৬৬৭৭২০,+৮৮ ০১৯১২৭৬৪৭১৬ ই-মেইল :mahbuburrashid68@yahoo.com: সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কানাইঘাট নিউজ ২০১৩